মাতারবাড়ি বন্দরের ব্যবস্থাপনায় আগ্রহী সৌদি কোম্পানি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ দেখিয়েছে সৌদি মালিকানাধীন বন্দর কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল।

শুক্রবার সুইজারল্যান্ডের পার্বত্য শহর দাভোসে ওয়ার্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌদি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমের আলীরেজার বৈঠক হয়। 

বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহের কথা উল্লেখ করে আলীরেজা জানান, তার প্রতিষ্ঠান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনার দায়িত্ব পেলে এটিকে এই অঞ্চলের অন্যতম বৃহত্তর বন্দরে রূপান্তরিত করতে কাজ করবে।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস চট্টগ্রাম অঞ্চলকে এই অঞ্চলের দেশগুলোর জন্য একটি রপ্তানি ও জাহাজ চলাচল কেন্দ্রে পরিণত করার জন্য বঙ্গোপসাগরের তীরে আরও বন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

আরবিএস
মাতারবাড়ীতে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ আনুমানিক ১২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক সবুজ জাহাজ নির্মাণ ও মেরামতকেন্দ্র গড়ে তোলার উদ্যোগে নীতিগত অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। 
বাংলাদেশের সঙ্গে খাদ্য, জ্বালানি, লজিস্টিকস এবং উৎপাদন খাতে বাণিজ্য জোরদারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
মাতারবাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে মাতারবাড়িকে হংকং এর মতো শহরে পরিণত করা হবে; জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী...
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা–জাইকা আরও ১৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর