মাতারবাড়িতে হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১২:২২ পিএম

মাতারবাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে মাতারবাড়িকে হংকং এর মতো শহরে পরিণত করা হবে; জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আশা করছেন, জ্বালানি তেল বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দর এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রতিবেশী দেশগুলোর পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পণ্য নিয়ে আসা যে কোন বড় জাহাজকেই গভীর সমুদ্রে অপেক্ষায় থাকতে হয়। কারণ মাদার ভেসেল নামে পরিচিত এসব বড় জাহাজ বন্দর পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই ছোট ছোট জাহাজে পণ্য খালাস করে বন্দরে আনতে হয়।

বন্দরে কন্টেইনার জটের কারণে অনেক সময় বড় জাহাজকে গভীর সমুদ্রে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়। এতে বেড়ে যায় জাহাজ খরচ। আর সেই বাড়তি খরচ যুক্ত হয় পণ্যের দামে। খরচ বাড়ার কারণে হোঁচট খেতে হয় অনেক উদ্যোক্তাকে।

এই সঙ্কটের সমাধান দিতে যাচ্ছে মাতারবাড়ির একমাত্র গভীর সমুদ্র বন্দর। এখানে থাকা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানিকে কেন্দ্র করেই মূলত এই বন্দর নির্মাণের উদ্যোগ নিয়ে সরকার। এই বন্দরকে কেন্দ্র করে মাতারবাড়িকে হংকংয়ের মতো শহরে পরিণত করার স্বপ্ন দেখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, এই ধরনের পোর্ট পুরো অর্থনীতিকে চাঙা করে দিতে পারে। আমাদের জিডিপিতে প্রায় ১ শতাংশ যোগ হবে এখানে থেকে।

এই জেটির কাছেই ধলঘাটে প্রায় ১ হাজার ৩১ একর এলাকাজুড়ে নির্মাণ করা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এই বন্দর জ্বালানি তেল বাণিজ্যেও অবদান রাখবে। 

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তেল বাণিজ্যে যাতে এ বন্দরটা ব্যবহার করা যায়- আমরা সে প্রস্তাব পেয়েছি।

এই সমুদ্র বন্দর পাল্টে দিতে পারে দেশের অর্থনীতির চিত্র। আর ভূ-রাজনৈতিক কারণে প্রতিবেশী দেশগুলোর পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও অন্যতম এক হাবে পরিণত হতে পারে বন্দরটি।

অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নেপাল হয়ে ভুটানেরও পণ্য পরিবহন, ভারত উত্তর অঞ্চলের রাজ্যগুলোর পণ্য পরিবহনের পাশাপাশি চীনের পণ্যও পরিবহন করা যেতে পারে এই বন্দরে।

নির্ধারিত সময়ে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ শেষ করতে পারলে ২০২৬ সালের মধ্যেই পূর্নাঙ্গ রূপ পাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর।

একাত্তর/আরএ
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ দেখিয়েছে সৌদি মালিকানাধীন বন্দর কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর