‘হাত খুলে’ রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

পট পরিবর্তনের পর হাত খুলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে হু হু করে দেশে আসছে রেমিট্যান্স! বছরের শুরুর মাস জানুয়ারিতেও ২১৯ কোটি ডলার পাঠিয়েছেন রেমিটাররা।

যদিও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেলো ৫ বছরে বিদেশ যাওয়া শ্রমিকের সংখ্যা যেখানে বেড়েছে ৭ গুন। সেখানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে খুবই সামান্য। মাত্র ১ দশমিক ৩৮ গুন।

তবে, বিশেষজ্ঞরা বললেন, প্রশিক্ষিত শ্রমিক বিদেশে পাঠানো না গেলে প্রবাসী আয়ের উল্লম্ফন সম্ভব নয়।

জানুয়ারিতে দেশে এসেছে প্রায় ২১৯ কোটি ডলার। গত বছরের একই মাসের তুলনায় যা ৭ কোটি ২০ লাখ ডলার বা ৩ দশমিক ৪০ শতাংশ বেশি। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৬ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, গেলো অর্থ-বছরের প্রথম ৭ মাসের তুলনায় চলতি অর্থ-বছরের প্রথম ৭ মাসে ৩০৫ কোটি ডলার বা ২৩ দশমিক ৬১ শতাংশ বেশি এসেছে। মানুষের আস্থা ফিরে আসছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। একক মাস হিসেবে যা ছিলো সর্বোচ্চ। এর আগে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইতে। 

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, হিসেবের মধ্যে রেমিট্যান্স বেড়েছে।

আর্থিকখাত বিশেষজ্ঞ ফারুক মঈনউদ্দীন বলেন, মধ্যপ্রাচ্য থেকে টাকা আসার পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

তবে, জনশক্তি রপ্তানি লাফিয়ে লাফিয়ে বাড়লেও, অনেকটা কচ্ছপ গতিতে এগুচ্ছে রেমিট্যান্স বৃদ্ধির চাকা! জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেলে ৫ বছরে বিদেশ যাওয়া শ্রমিকের সংখ্যা ২ লাখ থেকে বছরে গড়ে ১৪ লাখে পৌঁছলেও, এই সময়ে রেমিট্যান্স ১৮ বিলিয়ন থেকে বেড়ে ২৫ বিলিয়নের ঘর ছুঁয়েছে মাত্র। অর্থাৎ ৫ বছরে ৭ গুন বেশি শ্রমিক বিদেশ গেলেও দেড় গুণও বাড়েনি প্রবাসী আয়।

ঠিক কত শ্রমিক এখন বিদেশে কাজ করে, দেড় না দুই কোটি? সে হিসেব নেই কারও কাছে! আবার মেয়াদ শেষ ও অসুস্থতার কারণে কত শ্রমিক দেশে ফেরত এসেছে কিংবা কত জন প্রবাসেই মারা গেছেন, তার কোন পরিসংখ্যানও নেই, পরিসংখ্যান ব্যুরোর কাছে!

বায়রা সাবেক সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমাদের যে যুব উন্নয়ন প্রশিক্ষণগুলো দেয়া হয়, তা বাস্তব সম্মত না। আমার মনে হয়, প্রশিক্ষণের মতো খাতগুলোতে সরকারের আরো বেশি মনোযোগী হওয়া উচিত।

 

একাত্তর/আরএ
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড়ো ধরনের উল্লম্ফন দেখল বাংলাদেশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর