ডলার রেট বাজারভিত্তিক চালুর ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট : ১৪ মে ২০২৫, ০৪:০৪ পিএম

আইএমএফ সাথে দরকষাকষির পর অবশেষে মার্কিন ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ মে) সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ডলার নিয়ে চিন্তার কিছু নেই, জুনের মধ্যে আইএমএফের ঋণের ২ কিস্তি ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ও জাইকার মতো অন্য দাতাগোষ্ঠীর কাছ থেকে নতুন আরো সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়া যাবে। আইএমএফের টাকা ছাড়াও আমাদের চলবে।

আগে থেকেই ডলার রেট বাজারের উপর ছেড়ে না দেয়া পর্যন্ত বাংলাদেশকে আর এক ডলারও আর ঋণ দেবে না বলে অনড় ছিলো আইএমএফ। শেষ পর্যন্ত দাতা সংস্থাটিরই জয় হলো। হার মানলো বাংলাদেশ।

ঋণের শর্ত মেনে নেয়ায় পরই আইএমএফ তার চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দুই কিস্তির ১৩০ কোটি ডলার অর্থ ছাড় করতে যাচ্ছে। দুবাই বসে অনলাইনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমনটাই বললেন গভর্নর আহসান এইচ মনসুর।

 

গভর্নর বলেছেন, ডলার নিয়ে চিন্তার কিছু নেই; জুনের মধ্যে আইএমএফ এর ঋণের ২ কিস্তি ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ও জাইকার মতো ৬টি দাতাগোষ্ঠীর কাছ থেকে নতুন করে আরো সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়া যাবে।

রেমিট্যান্স প্রবাহ ৬০ শতাংশ বেড়েছে এবং গত ৯ মাসে এক ডলারও বিক্রি করা হয়নি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, অযৌক্তিক দামে কারো কাছ থেকেই ডলার কেনা হবে না।

একাত্তর/আরএ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর