বসছে না সংসদ, বিটিভির স্টুডিও থেকে হবে বাজেট ঘোষণা

আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

৫৪ বছরের বাংলাদেশে এবার ঘোষিত হতে যাচ্ছে ৫৪তম বাজেট। এরমধ্যে ১০টি বাজেট ঘোষণা হয় কোনো সংসদ ছাড়া। সেই হিসেবে এটি হতে যাচ্ছে সংসদহীন এগারোতম বাজেট। তাই বাজেটকে ঘিরে এবার সংসদ ভবনে কোনো প্রস্তুতি নেই। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ঘোষিত হতে যাচ্ছে এবারের বাজেট। গেলো ৫৪ বছরের দীর্ঘ সময়ে বাজেট উপস্থাপন ও পরিসংখ্যান প্রকাশে এসেছে নানা পরিবর্তন। সরকারের আয়-ব্যয়ের খাতে যুক্ত হয়েছে নিত্য নতুন বিষয়। 

স্বাধীনতা পরবর্তী সময়ে নির্বাচিত, সামরিক ও তত্ত্বাবধায়কসহ বিভিন্ন রকমের সরকার ব্যবস্থায় ঘোষিত হয়েছে মোট ৫৪টি বাজেট। ১৩ জন অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত সরকার প্রধানগণ এসব বাজেট ঘোষণা করেছিলেন। এবার ১৪তম ব্যক্তি হিসেবে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। 

সংসদ ছাড়া প্রথম বাজেট পেশ হয় ১৯৭২-৭৩ অর্থবছরে। পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। দেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথম বাজেট পেশ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এরপর ১৯৮২-৮৩ অর্থবছরে সংসদহীন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ১৯৮৪-৮৫ অর্থবছরের বাজেটও ঘোষিত হয় সংসদের বাইরে। পরপর দুবার বাজেট ঘোষণা করেন এম সাইদুজ্জামান। ২০০৭-৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম পেশ করেন দুটি বাজেট। 

বাংলাদেশের সংসদবিহীন ১১টি বাজেট 

১৯৭২-৭৩  তাজউদ্দিন আহমেদ
১৯৭৬-৭৭ মেজর জেনারেল জিয়াউর রহমান
১৯৭৭-৭৮ লে. জেনারেল জিয়াউর রহমান
১৯৭৮-৭৯: রাষ্ট্রপতি জিয়াউর রহমান
১৯৮২-৮৩: আবুল মাল আবদুল মুহিত
১৯৮৩-৮৪: আবুল মাল আবদুল মুহিত
১৯৮৪-৮৫: এম সায়েদুজ্জামান
১৯৮৫-৮৬: এম সায়েদুজ্জামান
২০০৭-০৮: মির্জা আজিজুল ইসলাম
২০০৮-০৯: মির্জা আজিজুল ইসলাম
২০২৫-২৬- সালেহউদ্দিন আহমেদ

সংসদ ছাড়া ১৯৭২ সালের ৩০ জুন পেশ করা প্রথম বাজেট ঘোষণার বক্তব্যে তাজউদ্দীন আহমেদ বলেছিলেন, বেতার ও টেলিভিশনে এই বাজেট প্রচার না করে নির্বাচিত গণপ্রতিনিধিদের সামনে উপস্থাপন করতে পারলে তিনি খুশী হতেন । তবে আশা করেন এরপর আর কখনও নির্বাচিত সংসদের বাইরে বাজেট ঘোষণা করতে হবে না। 

আরবিএস
দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
অর্থমন্ত্রী লেন, জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। প্রতিদান হিসেবে বাংলাদেশকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর