এডিবি ও আইএমএফ আর্থিক দুর্নীতির দায় এড়াতে পারে না: ড. আনিসুজ্জামান

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

বিগত সরকারের সময়ে হওয়া অর্থিকখাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেন, তাদের ওয়েব পেজে বাংলাদেশের অর্থিকখাত নিয়ে তখন তারা অতিরঞ্জিতভাবে নানা তথ্য উপস্থাপন করেছিলো। 

শনিবার (২৮ জুন) সকালে ঢাকা চেম্বারে ব্যাংকখাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আনিসুজ্জামান বলেন, এক প্যারাসিটামল দিয়ে যেমন সব রোগ সারে না, তেমনি বাংলাদেশ ব্যাংক শুধু পলিসি রেট দিয়ে, আর্থিকখাতের সব কিছুর সমাধান করতে পারবে না। 

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, সুদের হার ৯/৬-ই, ব্যাংকিংখাত ও উদ্যাক্তাদের বেশি ক্ষতি করেছে। 

তবে ব্যাংক লুটপাট এবং ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ঠয় মাসের পরিবর্তে তিন মাস করায় মূলত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চার লাখ ২০ হাজার কোটিতে পৌঁছেছে বলে মনে করে ডিসিসিআই। 

প্রতিষ্ঠানটি বলছে, মোট ঋণের প্রায় ২৫ শতাংশ খেলাপি, যা বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাঁধা সৃষ্টি করছে। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুদ্রানীতি বিভাগ) ড. মো. এজাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এবং ডিসিসিআই’র সাবেক সভাপতি মো. আশরাফ আহমেদ। এছাড়া সেমিনারে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, ব্যাংকার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর