বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.২ বিলিয়ন ডলার

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:০৬ এএম

দুই বিলিয়ন ডলার আকু পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে এলেও, দুই কিস্তিতে বাংলাদেশ ব্যাংক, ২২টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪৮৪ মিলিয়ন ডলার কেনার পর, তা আবার ৩০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে।

সেই সাথে গেল ১ থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্সও এসেছে ১ বিলিয়ন ডলারেরও বেশি।

বাংলাদেশ ব্যাংক বলছে, কেনা ১ ডলারও তারা বিক্রি করবে না। তার ওপর রেমিট্যান্সে ভর করে আরো সমৃদ্ধ হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

মে ও জুন মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকু’র মাধ্যমে ২ বিলিয়ন ডলারের বেশি পরিশোধের পর ৭ জুলাই দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে নেমে আসে। যদিও সেদিনই বাংলাদেশ ব্যাংক বলেছিলো এটি শিগগিরই আবার ৩০ বিলিয়নের ঘর অতিক্রম করবে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ডলারের দরপতন ঠেকাতে ১২১ টাকা ৫০ পয়সা রেটে প্রথমে ১৮টি ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার এবং পরে ২২টি ব্যাংকের কাছ থেকে আরও ৩১৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বেড়ে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার ছুঁয়েছে। বিপিএম-৬ অনুযায়ী দেশে এখন রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

এ মাসের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার। মাস শেষে তা ২ বিলিয়ন ডলার অতিক্রম করবে যে সেটি নিশ্চিত।

বিআইবিএম’ সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী জানান, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে এবং বাংলাদেশ ব্যাংক ডলার কিনতেই থাকলে, সময় লাগলেও দেশে রিজার্ভ আবার সেই পূর্বের ৪৬ বিলিয়ন ডলার অতিক্রম করবে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর