অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৫২ পিএম

সব করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর। আগামীকাল সোমবার থেকে অনলাইনে রিটার্ন দেয়া যাবে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ থাকলে), প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এ নিয়মের বাইরে থাকবেন। এই শ্রেণির করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

আগামীকাল থেকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দাখিল করা যাবে। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তিনি ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনে তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, গত বছর নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন, যা ছিলো একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

করদাতারা যাতে অনলাইনে রিটার্ন দাখিলে কোনো জটিলতায় না পড়েন, সেজন্য এনবিআর এর পক্ষ থেকে ২৪ ঘণ্টার কল সেন্টার ও অনলাইন সহায়তা সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

আরবিএস
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর