হিলিতে ভারতীয় চাল নিয়ে বিপাকে আমদানিকারকরা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হলেও শুল্ক জটিলতায় তা খালাস করতে পারছেন না আমদানিকারকরা। আমদানি শুরুর তিন দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় দুই হাজার ৭১৯ মেট্রিকটন চাল। এছাড়াও আমদানির অপেক্ষায় চাল বোঝাই ভারতীয় ২০০ থেকে ২৫০ ট্রাক দাঁড়িয়ে আছে পাইপ লাইনে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুল বলেন, দেশের বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে চাল আমদানির অুনমতি দেওয়ায় আমরা ভারত থেকে আমদানি শুরু করেছি। কিন্তু শুল্ক জটিলতায় তা ছাড়করণ করতে পারছিনা। সার্ভারে ৬৬ শতাংশ শুল্ক নির্ধারণ রয়েছে। তা যদি এনবিআর গত বছরের মতো দুই শতাংশ করে, তাহলে চালগুলো ছাড়করণ করতে পারবো। 

তিনি বলেন, যদি ৬৬ শতাংশ শুল্ক দিয়ে চাল ছাড় করা হয়, তবে শুল্ক, পরিবহন আনুষাঙ্গিক খরচসহ প্রতি কেজির চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। যদি এমনটা হয়, তাহলে আমরা দেশের বাজারে বেচবো কী করে!

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তা এখনও কেউ ছাড়করণ করান নাই। যদি কেউ ছাড়করণ করতে চায় তাহলে ৬২ দশমিক দুই শতাংশ শুল্ক দিয়ে ছাড়করণ করতে পারবেন।

সারাদেশের ২৪২ জন আমদানিকারককে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য বরাদ্দ দেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে প্রায় চার মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়। 

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়। পরে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ এপ্রিলে। আবার ১২ আগস্ট থেকে মেসার্স মিঠুন কুমার শাহ নামের এক আমদানিকারক ভারতীয় তিনটি ট্রাকে ১২৬ টন চাল আমদানি করেন।

একাত্তর/এসি
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর