রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে  দাঁড়িয়েছে ৩০.৮৩ বিলিয়ন মার্কিন ডলার (গ্রস)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত বিপিএম৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৮২ বিলিয়ন ডলার। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের ফরেন অ্যাসেটস অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের বরাত দিয়ে তিনি বলেন , গত কয়েক মাসে রিজার্ভের ওঠানামা থাকলেও সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ ও বৈদেশিক মুদ্রা আয়ের উৎস বৈচিত্র্য রিজার্ভের স্থিতি ধরে রাখতে সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট একদিনে প্রবাসী আয় এসেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। চলতি মাসের প্রথম ১৩ দিনে (১-১৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ১.১৪৪ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে (১-১৩ আগস্ট ২০২৪) এই অঙ্ক ছিল ৮৮৯ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৮.৬ শতাংশ।

একাত্তর/এসি
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশিমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর