বাংলাদেশ বিমান নিয়ে আশার কথা বলেন বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

সব নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে একটি সচল ও ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামে পারকি সমুদ্র সৈকত ও পর্যটন করপোরেশনের রিসোর্ট নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের চলমান সঙ্কট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটিকে ব্যবসা সফল করতে সবার সহযোগিতা লাগবে। 

এর আগে সকালে পারকি সমুদ্র সৈকত পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা বশিরউদ্দীন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা সৈকতে বিশুদ্ধ পানির অভাব, বেড়ি বাঁধ না থাকা, যোগাযোগ অবকাঠামো অসুবিধার বিষয়  তুলে ধরেন। বিশেষ করে, ভাঙনের কারণে পারকি সমুদ্র সৈকতের ঝাউবন ও বালিয়াড়ি সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে বলেও জানান। 

এসময় সমুদ্র সৈকত লাগোয়া পর্যটন করপোরেশনের নির্মাণাধীন রিসোর্টে কাজের ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে ঠিকাদারদের কাজের সঠিক সমন্বয় ও  প্রকল্পটির অসমাপ্ত কাজ শেষ করার নির্দেশ দেন। 

একাত্তর/এসি
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর