স্বর্ণের বাজারে ক্রেতার জন্য সুখবর

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে কমেছে আট হাজার ৩৮৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম হয়েছে দুই লাখ ৮ হাজার ৯৯৬ টাকা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস জানায়, নতুন এই দাম কার্যকর হবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে।

এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এই রেকর্ড দামের তিন দিনের মাথায় স্বর্ণের দাম কিছুটা কমানো হলো।

কমার পর স্বর্ণের দাম

  • ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে আট হাজার দুই টাকা কমিয়ে এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • ১৮ ক্যারেটের এক ভরিতে ছয় হাজার ৮৫৯ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরিতে পাঁচ হাজার ৮৫৯ টাকা কমিয়ে এক লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমেছে রূপার দামও

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৪৭০ টাকা। 
  • ২১ ক্যারেটের এক ভরির দাম ৭০০ টাকা কমিয়ে পাঁচ হাজার ২১৪ টাকা।
  • ১৮ ক্যারেটের এক ভরির দাম ৬০৭ টাকা কমিয়ে চার হাজার ৪৬৭ টাকা। 
  • সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৪৪৩ টাকা কমিয়ে তিন হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
একাত্তর/এসি
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর