বাংলাদেশে শাখা খুলতে চায় রুশ জায়ান্ট এসবার ব্যাংক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম

বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার। দেশটির বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’ বাংলাদেশে তাদের শাখা খুলতে চায়। এ জন্য ব্যাংকটি ইতিমধ্যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সভাও করেছে। খবর রয়টার্সের।

এসবার ব্যাংক জানিয়েছে, রুশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছেন। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে- এমন রুশ গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছেন তারা (এসবার ব্যাংক)।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পোপভ বলেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং সেবা চালুর সব শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রাথমিক দুই বৈঠকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যাংকটি শাখা খোলার আইনি শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে চেয়েছে। সেসব খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে ব্যাংকটি। 

ঢাকার রুশ দূতাবাসের প্রেস অ্যাটাচে আমাতুলা খানোভা জানিয়েছেন, সংবাদমাধ্যমকে জানানোর মতো আনুষ্ঠানিক কোনো তথ্য এখন পর্যন্ত দূতাবাসের কাছে নেই। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছালেই তা সঙ্গে সঙ্গেই জানানো হবে। 

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। গত মাসে ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে এসবার। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকতে অনেক রাশিয়ান কোম্পানির মতো এসবার ব্যাংকও ব্যবসা সম্প্রসারণে এশিয়ার দিকে নজর দিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছিল এসবার ব্যাংক। গত মাসে এটি তাদের অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রি করে দিয়ে ইউরোপের বাজার থেকে নিজেদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালের বাইরে স্বর্ণ, কিনছেন বাধ্য হয়ে

ভারতের বেঙ্গালুরুতে একটি আইটি অফিস স্থাপনের অনুমতি পেয়েছে এসবার ব্যাংক। তাছাড়া ভারতে ২০১০ সাল থেকেই এ ব্যাংকের একটি শাখা চালু রয়েছে। সেখানে ২০০ জন বিশেষজ্ঞও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে এসবার কর্তৃপক্ষ।


একাত্তর/এসি

বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর