শস্যচুক্তি স্থগিতের প্রভাব দেশের গমের বাজারেও

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৪৫ পিএম

কৃষ্ণসাগরের বন্দর ব্যবহার করে ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় শস্যচুক্তি হয়েছিলো। সেটি নবায়ন করেনি রাশিয়া।

এই খবরের প্রভাবে সারা বিশ্বে বৈশ্বিক কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য লেনদেনের বাজারে গম, ভুট্টাসহ নানা পণ্যের দাম বাড়ছে গত এক সপ্তাহ ধরেই। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডেও দাম বেড়েছে।

শস্য রপ্তানি নিয়ে আন্তর্জাতিক চুক্তি নবায়ন না হওয়ার প্রভাব পড়বে বাংলাদেশেও। কারণ, বছরে দেশে গড়ে গম আমদানি হয় ৭০ লাখ টনের বেশি। এর বড় অংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকেই।

যদিও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বললেন, সর্বকালের সবচেয়ে বেশি মজুদের কারণে সরকারি গুদামে এখন সাড়ে ছয় লাখ টন ধান-গম উদ্বৃত্ত মজুদ আছে। তার মতে চিন্তার কোন কারণ নেই।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্যের মজুদ বর্তমানে সর্বকালের সর্বোচ্চ। দেশে খাদ্য মজুদ সক্ষমতা ২১ লাখ ৮০ হাজার মেট্রিকটন। এখন দেশে মজুদ আছে ১৯ লাখ মেট্রিকটনেরও বেশি।

তিনি আরও জানান, এরপরও প্রকিওরমেন্ট চলছেই। অতএব চিন্তার কোনো কারণ নেই।

তবে চিন্তার ভাজ পড়ছে ভোক্তা এমনকি ময়দা মিল মালিকদের কপালেও। পাইকারিতেই গমের দাম এরই মধ্যেই ৩০ টাকা বেড়ে গেছে। নারায়ণগঞ্জ ঘুরে দেখা গেলো নিতাইগঞ্জে মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা চিন্তিত।

নবান্ন ফ্লাওয়ার মিলসের সত্ত্বাধিকারী ইকবাল আলী জানান, ইতোমধ্যেই গমের দাম বেড়েছে। বিকল্প সূত্র থেকে গম না আসলে পরিস্থিতি প্রতিকূলে চলে যাবে।

আরও পড়ুন: নাগরিকদের তথ্য ফাঁসের কারণ জানা গেছে: পলক

অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা একাত্তরকে জানিয়েছেন, দেশের আটা ও ময়দার বাজার স্থিতিশীল রাখতে গম আমদানি স্থিতিশীল রাখার কথা ভাবছে সরকার। ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ইউরোপ থেকে গম আমদানির বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/জো

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসলো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আবুধাবিতে শুরু...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর