৪ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি রেকর্ড ৫০ হাজার কোটি টাকা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

অর্থবছরের চার মাসেই রেকর্ড ৫০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতিতে এনবিআর। জুলাই থেকে অক্টোবর এই সময়ে এক লাখ ৭৭ হাজার কোটি টাকা লক্ষ্যের বিপরীতে সংস্থাটি আদায় করেছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। যদিও গত বছরের তুলনায় আদায় বেড়েছে মাত্র ৬ শতাংশ। সবচেয়ে বেশি ঘাটতি ভ্যাটে ২২ হাজার কোটি টাকা। আর ১৪ আয়কর ও আমদানি রপ্তানি শুল্কে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও লক্ষ্যোর চেয়ে দুই খাতেই পিছিয়ে এনবিআর। আদায় বাড়াতে সংস্কারের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। 

বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে চলতি অর্থবছরে এনবিআরের দরকার ৪৫ শতাংশ প্রবৃদ্ধি। অথচ চার মাসে তা থেকে যোজন দূরত্বে সংস্থাটি। 

এনবিআর সূত্র বলছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব বোর্ডের আদায়ের ঘাটতি উঠেছে রেকর্ড ৫০ হাজার কোটি টাকায়। অর্থ্যাৎ ১ লাখ ৭৮ হাজার কোটির বিপরীতে আয় ১ লাখ ২৭ হাজার কোটির কিছু বেশি।যদিও বছর ব্যবধানে বেড়েছে ছয় শতাংশের ওপরে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব এনবিআরের জন্য।

 

তথ্য অনুযায়ী রাজস্বের তিন খাতের মধ্যে সবচেয়ে বেশি দূরাবস্থা ভ্যাটে। যেখানে ঘাটতি ২২ হাজার কোটি টাকার ওপরে। অর্থাৎ, ৪ মাসে ৬৬ হাজার কোটি টাকা লক্ষ্যের বিপরীতে, সংগ্রহ মাত্র ৪৪ হাজার কোটি। এই আয় আগের অর্থবছর থেকেও কমেছে পৌনে ৭ শতাংশ। অন্যদিকে, আয়করে ১৪ শতাংশ আদায় বাড়লেও, ঘাটতি সাড়ে ১৫ হাজার কোটি টাকা। অর্থাৎ ৫৮ হাজার ৪২৮ কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় ৪২ হাজার ৯১৬ কোটি টাকা। প্রায় একই অবস্থা আমদানি শুল্ক বা কাস্টমসের আয়ে। অর্থাৎ সাড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধিতে আমদানি রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ৳৪০,৭১১ কোটি টাকা। এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৫৩ হাজার ৩০৪ কোটি টাকা। ফলে এই খাতে ঘাটতি দাঁড়িয়েছে১২ হাজার ৫৯৩ কোটি।
 
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অর্থনীতির ভিত্তিটা এখন দুর্বল। কাজে রাজস্ব আদায়ের দক্ষতা বৃদ্ধি করার যে কাজগুলো করছেন, যেই জায়গা থেকে যে রেভিনিউটা আদায় করবে সেইটা যদি দুর্বল থাকে তাহলে অল্প সময়ের মধ্যে গ্রোথ অর্জন করা খুবই কঠিন।

এনবিআরের রাজস্বে বিপুল ঘাটতির বিপরীতে বেড়েছে সরকারের পরিচালন ব্যয়। যেখানে, ভর্তুকি, ঋণ পরিশোধের পাশাপাশি বাড়তি চাপ হিসেবে ঘাড়ে চেপেছে নতুন পে-স্কেল বাস্তবায়ন। ফলে, এই টাকার জন্য সরকারকে ৪ মাসে ধার করতে হয়েছে ঘাটতির সমপরিমাণ অর্থ। অর্থাৎ প্রায় ৪৮ হাজার কোটি টাকা।

এর আগে প্রতিমাসে রাজস্ব আয়ের তথ্য প্রকাশ করা হলেও, চলতি অর্থবছরের চার মাস পেরিয়ে গেলেও রাজস্বের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি এনবিআর। যার যৌক্তিক কোনো ব্যাখ্যাও নেই সংস্থার কাছে।

একাত্তর/এফআর
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে।
পদ্মা ব্যাংককে মূলধন হিসেবে যোগান দেওয়া অর্থের ১৬ কোটি টাকা অবলোপন হিসেবে দেখিয়েছে জনতা ব্যাংক। বিপুল অর্থ বিনিয়োগ করে, প্রায় ৫শ কোটি টাকা সমন্বয় নিয়ে বিপাকে সোনালী ব্যাংকও।
এক বছরের বেশি সময় ধরে স্থবির থাকার পর তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের কর ফাঁকি ও সম্পদ গোপনের অনুসন্ধান আবার শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর...
রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বা কাপড় কারখানা গুদাম থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি এবং মূসক ফাঁকি দেওয়ার অভিযোগে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়ো ধরনের অনিয়ম...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে এবার আলোচনায় এসেছে বিপুল সম্পদ ভাগাভাগির সম্ভাবনা। এনভিডিয়ার প্রধান নির্বাহীর বিবাহবিচ্ছেদ হলে স্ত্রী লরি হুয়াং পেতে...
ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানা ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন খুলনার শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় তিনি এই অবাক...
যুদ্ধ এখন আর শুধু স্থল, আকাশ কিংবা সমুদ্রেই সীমাবদ্ধ নেই। সাইবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংরক্ষণের ব্যবস্থাও। ফ্রান্সের প্রায় ৭০০ সুপারমার্কেট, কসাইখানা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ...
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। অক্টোবর মাসের কর্মসম্পাদন মূল্যায়নে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে সারাদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর