পদ্মা ব্যাংকে টাকা দিয়ে বড় বিপদে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক ও আইসিবি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
পদ্মা ব্যাংককে মূলধন হিসেবে যোগান দেওয়া অর্থের ১৬ কোটি টাকা অবলোপন হিসেবে দেখিয়েছে জনতা ব্যাংক। বিপুল অর্থ বিনিয়োগ করে, প্রায় ৫শ কোটি টাকা সমন্বয় নিয়ে বিপাকে সোনালী ব্যাংকও। এছাড়া, অগ্রণী, রূপালী এবং আইসিবিও আছে চরম অস্বস্তিতে। ব্যাংকটিতে জমা রাখা সরকারি প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরাও এক রকম দিশেহারা। বিশ্লেষকরা মনে করছেন, দুর্বল প্রতিষ্ঠান বাঁচাতে শুরুতেই ভুল পদক্ষেপ নিয়েছিলো সরকার। পরোক্ষভাবে যার দায় এখন জনগণের কাঁধে।
 
২০১৩ সালে যাত্রা শুরু করার ছয় বছর পর পদ্মায় রূপান্তরিত হয় আলোচিত ফারমার্স ব্যাংক। চতুর্থ প্রজন্মের প্রতিষ্ঠান হিসেবে যা শুরু থেকেই ছিলো তুমুল আলোচনায়। বিশেষ করে, ঋণ কেলেঙ্কারি আর নানা অনিয়মের বৃত্তে ঘুরপাক খেতে থাকে শুরু থেকেই। যার মূলে ছিলেন উদ্যোক্তা চেয়ারম্যান ও সেসময়ের মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।
 
রক্ষকদের থাবায় এক রকম ফোকলা হয়ে যাওয়া এই ব্যাংক বাঁচাতে, ২০১৮ সালে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং আইসিবির মাধ্যমে মূলধন যোগান দেয়া ৭১৫ কোটি টাকা। পরে ব্যাংকটির ৬৮ শতাংশ মালিকানা পায় ওই ৫ প্রতিষ্ঠান। এর বাইরে আরো ৯শ কোটি টাকা যায় বিভিন্ন খাতে বিনিয়োগ হিসেবে। কিন্তু সেসবই এখন গলার কাঁটা।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহিদুল জাহিদ বলেন,  এখন যে অর্থটা এখানে বিনিয়োগ করা হয়েছে এগুলো তো আমানতকারীদের টাকা। এগুলো তো জনগণের টাকা। তো সুতরাং জনগণের টাকা এখানে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অথবা তাদের যে সহযোগী প্রতিষ্ঠান তাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে কোনভাবে দায় এড়াতে পারে না।
 
ওই সময়ে সবচেয়ে বেশি মূলধন যোগান দেয় সোনালী ব্যাংক ২৯০ কোটি টাকা। এর বাইরে এফডিআর ও কলমানিতে প্রতিষ্ঠানের বিনিয়োগ ছিলো আরো ১৯৪ কোটি। যার পুরোটাই এখন ক্ষতির মুখে। অন্যদিকে, ১৪৫ কোটি করে মূলধন দেয় জনতা ও অগ্রণী ব্যাংক। সাথে রূপালী এবং আইসিবি মিলে দেয় আরো ১৩৫ কোটি।
 
এমন অবস্থায়, বিনিয়োগের অর্থ সমন্বয় করতে গিয়ে মহা বিপাকে পড়েছে প্রতিষ্ঠানগুলো। যেমন, জনতা ব্যাংক সেখানকার ১৬ কোটি টাকা দেখিয়েছে অবলোপন হিসেবে। বিশ্লেষকরা মনে করেন, শুরু থেকেই প্রতিষ্ঠান বাঁচানোর নামে ভুল পদক্ষেপে এগিয়েছে সরকার। যার ফল ভোগ করছেন করদাতারা।
 
শুধু প্রতিষ্ঠানই নয়, বিনিয়োগকারীদের অর্থে গঠিত '১ম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড'-এর ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার মূলধন ও ২ কোটি ১০ লাখ টাকার ব্যাংক জমার লভ্যাংশ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায়।
 
একাত্তর/এফআর
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং বৈদেশিক...
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো জাতীয় স্বার্থ ও মানবাধিকারের ইস্যুগুলোতে একটি সার্বিক জাতীয় রাজনৈতিক সমঝোতা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্ক জাকারবার্গের তিন মেয়ে বাবার ২০০ বিলিয়ন ডলার সম্পদের বড় অংশই উত্তরাধিকার হিসেবে পাবে না। কারণ জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান নিজেদের বিপুল সম্পদের ৯৯ শতাংশই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর