মেধাস্বত্ব সুরক্ষা নিয়ে ভিয়েতনামের বিরুদ্ধে তদন্তের সময় বাড়াল যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ভিয়েতনামের বিরুদ্ধে চলমান বাণিজ্য তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ তদন্ত। বিষয়টি জটিল হওয়ায় অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

এর আগে, গত মে মাসে তদন্ত শুরু করে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, দীর্ঘদিন ধরে কপিরাইট, পেটেন্ট ও সফটওয়্যারসহ বিভিন্ন মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে ভিয়েতনাম। এ কারণে দেশটিকে মেধাস্বত্ব লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়ও রাখা হয়েছে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভিয়েতনামের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপসহ বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন।

এ নিয়ে উদ্বেগে রয়েছে ভিয়েতনামে উৎপাদন ও ব্যবসা পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। ভিয়েতনাম এখন বৈশ্বিক উৎপাদন ও পণ্য সংযোজনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায়, টেসলা ও স্যামসাংয়ের মতো বড় প্রতিষ্ঠান নতুন শুল্কের বিরোধিতা করেছে।

এদিকে দুই দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। নতুন তদন্ত ও সম্ভাব্য শুল্কের অনিশ্চয়তা সেই আলোচনাকেও জটিল করে তুলতে পারে।

একাত্তর/এফআর
ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে দেশটির ওপর নৌ অবরোধ চালানোর পর এবার স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স...
ইরানের সাথে অবৈধ আর্থিক লেনদেন ও তেহরানকে সহায়তার অভিযোগে কানাডার আট কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক তথ্য দিলে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার ও সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
সময়টা ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সাথে ধাক্কায় ডুবে যায় সেই সময়ের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা ও তার স্বামী দুজনই প্রতিবন্ধী। তাদের সাত বছর বয়সী ছেলে পারভেজ ও চার বছর বয়সী ছেলে হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক...
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও প্রভাবশালী সংগঠক, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আর নেই।...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫৭ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর