ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আর নেই

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও প্রভাবশালী সংগঠক, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আর নেই। ক্রীড়াপ্রেমীদের কাছে যিনি পরম শ্রদ্ধার ‘হারুন ভাই’ নামে পরিচিত ছিলেন, তিনি সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদ। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের ফুটবল ও ক্লাব সংস্কৃতিকে আধুনিক রূপ দেয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির প্রতিষ্ঠা, বিকাশ এবং জনপ্রিয় করে তোলার পেছনে তাঁর আজীবন অবদানের কথা ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শুধু আবাহনী নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দায়িত্বে ছিলেন তিনি। বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দক্ষতার পরিচয় দেন।

তাঁর এই নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পায়। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং ফিফার মিডিয়া কমিটিতেও সফলভাবে দায়িত্ব পালন করেন। ফুটবলে অনন্য অবদানের জন্য তিনি অর্জন করেছিলেন মর্যাদাপূর্ণ ‘এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড’।

ক্রীড়াঙ্গনে দীর্ঘ ও বর্ণাঢ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে বর্ষসেরা সংগঠকের সম্মাননা পান। ২০২৩ সালে বিএসপিএর প্রথম ‘কায়সার সিনহা সংগঠক পুরস্কারেও’ ভূষিত হন তিনি।

ক্রীড়া সংগঠক পরিচয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন ছেড়ে দিলে লক্ষ্মীপুর-২ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিজ জেলা লক্ষ্মীপুরে নিয়ে দাফন করার কথা রয়েছে।

তাঁর প্রয়াণে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)সহ দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দেশের ক্রীড়াঙ্গন হারাল একজন অভিভাবকতুল্য, নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ সংগঠককে; যা সহজে পূরণ হওয়ার নয়।

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বের অবিসংবাদিত মহাতারকা লিওনেল মেসির ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর শোকার্ত অধ্যায়। পিতা হোর্হে মেসির প্রয়াণে গভীরভাবে ভেঙে পড়ে ইন্টার মিয়ামি থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছেন এই...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
সাফের পারফরমেন্সে আগুন ধরেছে ফুটবলের ট্রান্সফার মার্কেটে। ঢাকা আবাহনী ভেঙে চুরমার, অক্ষত থাকছে বসুন্ধরা কিংস। আবাহনীকে গুডবাই বলে দিচ্ছেন সাফের আলোচিত তিন পারফরমার ফাহিম, সোহেল রানা ও হৃদয়সহ এক...
দেশের ঘরোয়া ফুটবলে চলতি সিজনের শেষ বিগ ম্যাচে ঢাকা আবাহনীর মোকাবেলায় নামবে বসুন্ধরা কিংস। শুক্রবার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।শিরোপা নির্ধারণ হয়ে গেছে বেশ আগেই। বেশ আগে থেকেই এফএফসির...
মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ভিয়েতনামের বিরুদ্ধে চলমান বাণিজ্য তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৮...
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা ও তার স্বামী দুজনই প্রতিবন্ধী। তাদের সাত বছর বয়সী ছেলে পারভেজ ও চার বছর বয়সী ছেলে হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫৭ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে এবার আলোচনায় এসেছে বিপুল সম্পদ ভাগাভাগির সম্ভাবনা। এনভিডিয়ার প্রধান নির্বাহীর বিবাহবিচ্ছেদ হলে স্ত্রী লরি হুয়াং পেতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর