বাজেট সংশোধনের কাজ শুরু 

এবার লাগাম টানা হচ্ছে বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনায়

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
চলতি অর্থবছরের জন্য দেয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংশোধন শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশঙ্কা, বিদ্যুত ও জ্বালানিতে বাড়তি ভর্তুকির কারণে বেড়ে যেতে পারে পরিচালন ব্যয়। যদিও এ খাতে খরচ কমাতে বিদেশ ভ্রমণ ও ভবন নির্মাণ বন্ধ রাখাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। বিশ্লেষকেরা বলছেন, স্বাস্থ্য-শিক্ষায় গুরুত্ব দিয়ে স্বল্প সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতে জোর দিতে হবে। 
 
বড় আয়-ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করে প্রতিবছরই দেয়া হয় নতুন বাজেট। অর্থবছরের মাঝপথে এসে যা সংশোধন করে অর্থ মন্ত্রণালয়। যদিও ছোট করার পরও তা শতভাগ বাস্তবায়ন হয় না। এমন বাস্তবতা চলে আসছে গেলো এক যুগ ধরেই।
 
ডিসেম্বর না আসতেই, চলতি অর্থবছরের বাজেট সংশোধনের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। তবে এবার চ্যালেঞ্জ তুলনামূলক বেশি। কারণ, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে গুণতে হচ্ছে বাড়তি ব্যয়। ফলে এখাতে ভর্তুকি ছাড়াতে পারে লক্ষ্যমাত্রাকে। অন্যদিকে, এলএনজি আমদানিতে পুরো অর্থবছরের জন্য রাখা ভর্তুকি শেষ হয়েছে তিন মাসেই। এছাড়া নতুন-পে-স্কেলের কারণে জনপ্রশাসন খাতে বাড়তি প্রয়োজন হবে আরো ৪০ হাজার কোটি টাকা। ফলে শেষ বিচারে কিছুটা এলোমেলো হতে পারে আর্থিক ব্যবস্থাপনা।
 
সিপিডির গবেষণা প্রধান, তৌফিকুল ইসলাম খান বলেন, এটা সরকারের প্রথম বছর। এ বছরেই যদি তারা সঠিকভাবে বাজেট সংশোধন করেন তাহলে সামনের দিনে প্রোগ্রেসটা ভালোভাবে দেখা যাবে। যারা সমালোচনা করবে তাদেরকে আটকানোর বড় রাস্তা ছিল প্রথম বাজেটের সময়ই সংশোধনটা করা। দ্রুত এটা করলে আমরা সামনের দিনে তুলনামূলকভাবে এটার পারফরমেন্স দেখবো।
 
এরই মধ্যে সংশোধিত বাজেট পাঠাতে, মন্ত্রণালয়গুলোর জন্য একটি আদেশ জারি করেছে অর্থ বিভাগ। এতে  গাড়ি কেনা, জমি অধিগ্রহণ, বিদেশ ভ্রমণ, ভবন নির্মাণে দেয়া হয়েছে বিধিনিষেধ।
 
এদিকে, অর্থবছরের এক তৃতীয়াংশ পার হলেও, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে মাত্র সাড়ে ৬ শতাংশ। ফলে সেখানে থেকেও হতে পারে বড় ধরনের কাটছাঁট। অন্যদিকে, রাজস্ব আহরণের গতিও সন্তোষজনক নয়। ৪৫ শতাংশের বিপরীতে প্রবৃদ্ধি সাত শতাংশের নিচে।
 
চলতি অর্থবছরের জন্য বাজেট ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। নানা সঙ্কটের কারণে,বাড়তে পারে সেই অঙ্কও।
একাত্তর/এফআর
টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা সাইবারক্যাব ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে এই গাড়ি কেনার জন্য নির্বাচিত গ্রাহকদের আমন্ত্রণ জানাতে শুরু...
প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় অবশেষে জনপ্রিয়তার শীর্ষে থাকা সাইবারট্রাক উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে টেসলা। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এই গাড়িটির উৎপাদন পুরোপুরি গুটিয়ে...
মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘের চাদরে ঢেকে গেছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। দিন ও রাতের তাপমাত্রার বড় ধরনের পতনের ফলে জেলাজুড়ে পুরোদমে জেঁকে বসতে শুরু করেছে শীত। আবহাওয়া অফিসের...
নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় মাত্র ছয় মাসের ব্যবধানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ...
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনটিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার...
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের মালিকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর