মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারের মালিকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা ‘এফভি রাবেয়া’ নামের একটি ট্রলারে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রলারের মালিক দুলাল মিয়া, আলম খান এবং মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জেলেদের সূত্রে জানা গেছে, ‘এফভি রাবেয়া’ ট্রলারটি মাছের খাল এলাকায় নোঙর করা অবস্থায় গভীর সাগরে মাছ শিকারে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার রাতেই ট্রলারটির সাগরে যাত্রা করার কথা ছিল। দুপুরে ট্রলারে দুপুরের রান্নার আয়োজন চলাকালে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় ট্রলারের ওপরের ছাউনি উড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ট্রলারে আগুন ধরে যায়। এ সময় প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন জেলে তাৎক্ষণিকভাবে খালে ঝাঁপ দেন। তবে দুর্ঘটনার সময় ইঞ্জিন রুমে অবস্থান করায় মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার সবচেয়ে বেশি দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দগ্ধ তিনজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অন্যদিকে, বাকি বিল্লাহর শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাঁদের প্রত্যেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় বরিশাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে বিস্ফোরণ ও আগুনে ট্রলারটির ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একাত্তর/এআরএস
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা...
বরগুনায় অভিযান চালিয়ে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাদের জামাই।
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনটিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার...
বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থানের পর এবার দীর্ঘ মন্দার আশঙ্কা। সর্বোচ্চ দামের পুরনো রেকর্ড ভাঙতে আরও দুই বছর অপেক্ষা করতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাকস।
ফাঁস হওয়া লাখ লাখ অভ্যন্তরীণ নথিতে রাশিয়ার ধনকুবের, জেফরি এপস্টেইন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যাংকটির অতীত সম্পর্ক নিয়ে নানা তথ্য প্রকাশের পর আত্মপক্ষ সমর্থনে নেমেছে...
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে ১২ ঘণ্টা যান চলাচলে বিধিনিষেধ থাকবে। এদিন সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার ভেতর দিয়ে সাধারণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর