নতুন চেয়ারম্যান পেলো এক্সিম ব্যাংক

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম

এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

শুক্রবার ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। এদিন সন্ধ্যায় ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আগের পর্ষদ বাতিল করে তিন জন শেয়ারধারী পরিচালক ও দুই জন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। 

বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে জানায়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর যোগ দেওয়ার পর থেকে মোট সাতটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথম পাঁচটি ব্যাংকই এ খাতের আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

একাত্তর/এসি
বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলেও আর্থিক খাতের অপরাধীরা পার পাবে না বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
দেশের অন্যতম দুর্বল ব্যাংক পদ্মাকে একীভূত করার চুক্তি করেছে শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংক। তবে দুই ব্যাংক এক হলেও পদ্মার কোনো পরিচালক এক্সিমে পরিচালক হিসেবে থাকতে পারবেন না বলে জানিয়েছে ব্যাংকটির...
শরিয়ার ভিত্তিতে পরিচালিত এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর