ব্যাংক একীভূত হলেও অপরাধীদের ছাড় নেই: ওয়াসিকা

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:৫২ পিএম

সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলেও আর্থিক খাতের অপরাধীরা পার পাবে না বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

শরিয়াভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক্সিমের সঙ্গে ধুঁকতে থাকা পদ্মার একীভূতকরণের দিন এ মন্তব্য করেছেন তিনি।

ওয়াসিকা বলেন, আইন অনুযায়ী দুটি ব্যাংক একীভূত হয়েছে। আর একীভূত হলেই যে অপরাধীদের শাস্তি হবে না, বিষয়টি এমন নয়।

এদিনই পদ্মাকে একীভূত করার চুক্তি করেছে এক্সিম ব্যাংক। তবে দুই ব্যাংক এক হলেও পদ্মার কোনো পরিচালক এক্সিমে থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী ২টি ব্যাংক একীভূত হয়েছে। বিষয়টি নতুন, তাই সময় নিয়ে পর্যবেক্ষণ করেই এ বিষয়ে কথা বলতে হবে।

আমানতকারীদের সুরক্ষার জন্য একীভূত আইন করা হয়েছে বলে মন্তব্য করেন ওয়াসিকা আয়শা খান।

এদিকে শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতন নিয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুঁজিবাজারে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

আরবি
এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই সরকার গঠনের পর প্রথম বাজেট তাই এবারের বাজেটে  ইশতেহারের অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর-সংস্থার ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে৷
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর