ইশতেহারের অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে বাজেটে

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:০৯ পিএম

এই সরকার গঠনের পর প্রথম বাজেট তাই এবারের বাজেট অন্যান্যবারের চেয়ে হবে ব্যতিক্রম এবং এতে ইশতেহারের অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখা ও মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায়ের ব্যবস্থা থাকবে আসন্ন বাজেটে।

টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম বাজেট সংসদে পেশ করা হবে বৃহস্পতিবার। সেই বাজেটে স্বপ্ন পূরণের লক্ষ্য আর বাস্তবতার ব্যবধান কতটুকু; সাথে সবচেয়ে বেশী গুরুত্ব পাচ্ছে কোন বিষয়গুলো এমন প্রশ্ন ছিল অর্থ প্রতিমন্ত্রীর কাছে। 

জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটের অন্যতম লক্ষ্য আরও অনেক কিছুর সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে নিত্যপণ্যের বাজারে মানুষজনকে আরেকটু স্বস্তি দেয়া আর মুদ্রাস্ফীতির লাগাম টেনে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠা।

তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের ধারাটাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ নিশ্চিত করা ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার প্রস্তাব রাখা হবে এ বাজেটে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও জ্ঞানভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের ওপর এ বাজেটে গুরুত্বারোপ করা হবে বলেও জানান তিনি। ‘আমার গ্রাম, আমার শহর’ ও দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতে দক্ষতা উন্নয়নের মাধ্যমে সার্বিক মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রয়োজনীয় সম্পদ সঞ্চালন করা হবে। কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষি পুনর্বাসনে সহায়তা প্রদান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার, বীজ ও সেচে প্রণোদনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ৮০ হাজার কোটি টাকা। এছাড়া বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। 

চলতি অর্থ বছরের তুলনায় এবারের বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণ সুদ পরিশোধের ব্যয় এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা ধরা হয়েছে।

এছাড়াও বাজেটে ১৫ হাজার ৪০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামাজিক বেষ্টনীর আওতা অর্থাৎ দরিদ্র মানুষজনকে সহায়তা আরও বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বিশেষ নির্দেশনা থাকবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী।

 

একাত্তর/জো
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর