সীমান্তের ওপারে বিক্ষোভ, সিলেটে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ এএম

সিলেটের জকিগঞ্জ শুল্ক বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি করিমগঞ্জের ‘সনাতনী ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠনের বিক্ষোভকারীরা। এর প্রভাব পড়ছে অন্য বন্দরগুলোতেও। এতে জেলার সবকটি বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।

জকিগঞ্জ শুল্ক স্টেশন সূত্র জানিয়েছে, এই স্টেশন দিয়ে বাংলাদেশ কমলা, সাতকরা, আদা আমদানি করে থাকে। গেলো সোমবার থেকে ভারতের শ্রীভূমির করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় সংগঠনটি বিক্ষোভ শুরু করে। তাদের কর্মসূচির নাম ছিলো ‘চলো বাংলাদেশ’। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। সব শেষ সোমবার সকালে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি করিমগঞ্জ থেকে প্রায় ছয় টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। 

এদিকে বিয়ানি বাজারের শ্যাওলা সুতারকান্দি শুল্ক স্টেশনে ভারত থেকে পাথর আমদানি ও বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। 

অন্যদিকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দরে। 

একাত্তর/এসি
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর