প্রায় দুই মাস বন্ধের পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাল বোঝাই দুটি ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি কার্যক্রম।

এদিন মেসার্স দিপি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুই ট্রাকে ৭৭ মেট্রিকটন চাল আমদানি করে।

হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ অগাস্ট ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার।

এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অনুমতির মেয়াদ শেষ হওয়ায় এক ডিসেম্বর থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। তবে সরকার আবারও নতুন করে চাল আমদানির অনুমতি দিলে আজকে হিলি স্থলবন্দর দিয়ে দুই ভারতীয় ট্রাকে ৭৭ মেট্রিকটন চাল আমদানি হয়েছে।

আমদানিকারকরা বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম অনেকটাই কমে আসবে। 

এদিকে হিলি উদ্ভিদ সংঘ নিরোধ উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলির ৩২ জন আমদানিকারক প্রতিষ্ঠান ১৬ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছে। 

একাত্তর/এসি
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর