অনেক দূর এগিয়েছি, আইএমএফ-বিশ্বব্যাংক সন্তুষ্ট: অর্থমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে ‘বিশ্বাসযোগ্য কৌশল’ সংক্রান্ত আইএমএফের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, বিশ্বাসযোগ্য কৌশল ও সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা এতোদূর এগোত না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ’-এর বার্ষিক সভার চতুর্থ দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আইএমএফের পরামর্শের পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বার্ষিক সম্মেলনের ফাঁকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন চন্দ্র জানান, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে আট শতাংশে দাঁড়িয়েছে। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর বা সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখার পাশাপাশি রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতের দুর্বলতা কাটাতে ‘বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ সংস্কার কৌশল’ দরকার। একই সঙ্গে বাংলাদেশে রাজস্ব-জিডিপি অনুপাত কমে প্রায় সাত শতাংশে নামাকে বৈশ্বিক বিচারে অন্যতম সর্বনিম্ন হিসেবে উল্লেখ করে রাজস্ব ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের তাগিদ দেয় সংস্থাটি।

আইএমএফের এসব বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের বিশ্বাসযোগ্য কৌশল (ক্রেডিবল স্ট্র্যাটেজি) আছে বলেই আলোচনা এতোদূর এগোচ্ছে। বাজেট-পরবর্তী বাংলাদেশের অগ্রগতি বেশ ভালো হয়েছে বলে আইএমএফ মনে করে। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও বাংলাদেশের গৃহীত কার্যক্রম নিয়ে আইএমএফ ও বিশ্বব্যাংক উভয় সংস্থাই সন্তুষ্ট।

তিনি আরও যোগ করেন, কিছু কিছু বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে, যেগুলোর সঙ্গে আমরাও একমত। আর বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাবো। আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের যৌথ কার্যক্রম একদম সঠিক পথে ও ভালোভাবে এগোচ্ছে।

নতুন ঋণ কর্মসূচির অগ্রগতির বিষয়ে অর্থমন্ত্রী জানান, গত মে মাসে বাংলাদেশ নতুন কর্মসূচির অনুরোধ জানানোর পর জুলাইয়ে ঢাকা সফর করে আইএমএফ প্রতিনিধিদল। বর্তমানে ইতিবাচক আলোচনা চলছে এবং শিগগিরই এটি একটি চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবে।

একাত্তর/এসি
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
ঋণনির্ভরতা থেকে সরে এসে চীনের সঙ্গে বাংলাদেশ আগামীতে যৌথ বিনিয়োগে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক...
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া পূর্বাভাসকে কিছুটা ‘রক্ষণশীল’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর