জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ছে সরকার

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:৫৪ পিএম

জ্বালানি তেল আমদানি, পরিশোধন, মজুদ, বিতরণ ও বিপণনের একক ক্ষমতা ছেড়ে দিয়ে তা বেসরকারি খাতে উন্মুক্ত করছে সরকার। একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতেই এ উদ্যোগ বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম আশঙ্কা প্রকাশ করেন, বেসরকারি খাতে জ্বালানি তেলের ব্যবসা এ খাতে অনিয়ম-দুর্নীতি বাড়াবে।

পেট্রোল, ডিজেল, অকটেন, ফার্নেস ও জেট ফুয়েল মিলিয়ে বছরে প্রায় ৬৫ লাখ টন জ্বালানি প্রয়োজন হয়। এর শতকরা ৯০ শতাংশই আমদানি করা হয়। এই তেল আমদানি, পরিশোধন,মজুদ, সঞ্চালন ও বিপণন পুরো প্রক্রিয়াই পরিচালনা করে আসছিল পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মেলাতে নতুন একটি রিফাইনারি করার প্রস্তুতিও চলছে। বাড়ানো হয়েছে মজুদ সক্ষমতাও।

এমন অবস্থায় বেসরকারি ব্যবস্থাপনায় তেল আমদানির একটি নীতিমালা করছে। খসড়া নীতিমালায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি,পরিশোধন ও বিক্রয়ের সুযোগ দেয়া হয়েছে বেসরকারি উদ্যোক্তাদের। প্রথম পাঁচ বছরে এই তেলের অর্ধেক কিনে নেবে বিপিসি। এছাড়া প্রথম তিন বছর ৪০ শতাংশ এবং পরের দুই বছর ৫০ শতাংশ তেল নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রি করতে পারবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
 
বেসরকারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পেট্রল পাম্পও স্থাপন করতে পারবেন। এরই মধ্যে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসার অনুমোদন চেয়েছে জ্বালানি মন্ত্রণালয়ে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রতিযোগিতামূলক বাজার তৈরির জন্যই এ উদ্যোগ।

তিনি বলেন, ওরাও বিপণন করবে, বিপিসিও করবে। ওরা পদ্মা, মেঘনা, যমুনাকে দেবে বিপিসির মতোই। ইচ্ছে করলে ওরা বাইরে পেট্রোল পাম্প খুলতে পারে। ভারত ও অন্যান্য দেশের মতোই এমন একটা নীতিমালা করতে যাচ্ছে সরকার।

তবে সরকারের এমন উদ্যোগকে ভোক্তা স্বার্থ পরিপন্থী বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম।

তিনি বলেন, বিপিসির একক ক্ষমতায় তাও জ্বালানি খাতে মূল্য সরকারের একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিলো। এখন লাগামহীন মুনাফা ও লুণ্ঠনমূলক ব্যয় এ খাতে যুক্ত হয়ে জ্বালানির মূল্য মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। এ খাতকে স্রেফ জনসাধারণের লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

খসড়া নীতিমালা অনুযায়ী বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানের বিগত পাঁচ বছরের মধ্যে যেকোনো তিন বছরে প্রতিবছর টার্নওভার কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার হতে হবে।

একাত্তর/জো
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর