পাঁচ লন্ডন প্রবাসী ভুয়া শেয়ারে ১৭ বছর ধরে বীমা কোম্পানির পরিচালক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

পাঁচ লন্ডন প্রবাসী ভুয়া শেয়ারে ১৭ বছর ধরে বীমা কোম্পানির পরিচালক। কোম্পানি থেকে বাগিয়ে নিয়েছেন লভ্যাংশ, বোর্ড মিটিং ফি, ঢাকা-লন্ডন আসা যাওয়ার বিমান ভাড়াসহ কোটি কোটি টাকা। কিন্তু একাত্তরের অনুসন্ধান বলছে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ঐ পাঁচ প্রবাসীর দাবি করা সব শেয়ার সার্টিফিকেটই জাল। ব্যাংকে বন্ধক থাকা অন্য এক পরিচালকের শেয়ার জালিয়াতি করে তারা নিজেদের নামে দেখিয়েছেন। এই জালিয়াতির বিস্তারিত থাকছে প্রতিবেদনে।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স নামের কোম্পানিটির বয়স ২৬ বছর। ১৭ বছর ধরে পরিচালনা পর্ষদে আছেন লন্ডন প্রবাসী জামাল মিয়া, কামাল মিয়া, আব্দুল হাই, আব্দুল আহাদ ও জামাল উদ্দিন।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বলেন, হোমল্যান্ড ইন্স্যুরেন্সে বর্তমানে ১৯ জন ডিরেক্টর। এর মধ্যে ৯ জন থাকেন লন্ডনে।

এরিমধ্যে দুই পরিচালক আব্দুল হাই ও আব্দুল আহাদের শেয়ার সার্টিফিকেট রহস্যজনকভাবে একই দিনে হারিয়ে যায়। দিনটি ছিলো ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর। কিন্তু ঘটনার দেড় বছর পর অর্থাৎ ২০১৬ সালের জানুয়ারিতে থানায় জিডি করেন দুই ভাই।

হোমল্যান্ড লাইফের লন্ডন প্রবাসী অপর দুই পরিচালক জামাল মিয়া ও কামাল মিয়া। তাদের কোম্পানির মালিকানার শেয়ারগুলোও একই দিনে হারিয়ে যায়। ২০১৪ সালের ১০ মে তাদের শেয়ার হারালেও সিলেটের বালাগঞ্জ থানায় তারা জিডি করেন ঘটনার ১৫ দিন পর। প্রবাসী আরেক পরিচালক জামাল উদ্দিনেরও ১০ হাজারটি শেয়ার সার্টিফিকেট হারিয়ে যায় ২০১৪ সালের মে মাসে। এর দুই বছর পর ২০১৬ সালের ১২ মে একই দিনে একই পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেন ঐ পাঁচ প্রবাসী পরিচালক।

আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান আবেদীন মোল্লা বলেন, এমন জালিয়াতির কথা অন্য কোম্পানিতে আমরা শুনিনি।

অনুসন্ধান বলছে, জামাল মিয়া, কামাল মিয়া, আব্দুল ওহাব, আব্দুল হাই ও জামাল উদ্দিনের নামে একটিও শেয়ার ছিলো না। এ কারণে অরিজিনাল শেয়ার হারানোর নাটক সাজান এই পাঁচ পরিচালক।

অনুসন্ধানে জানা গেছে, কথিত পাঁচ পরিচালকের সবগুলোর শেয়ারের আসল মালিক; কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক কাজী এনাম উদ্দিন আহমেদ। যিনি নিজের ৮০ হাজার শেয়ার ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক ও বর্তমানের আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেডে বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন।

আইসিবি ইসলামি ব্যাংকের প্রশাসন ও রিকভারি প্রধান ক্যাপ্টেন (অব:) সাখাওয়াত হোসেন বলেন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট ৮০ হাজার শেয়ার, যার মূল্য ৮০ লাখ টাকা আমাদের ভল্টে অর্জিনাল কপি আছে।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বলেন, ২০২২ সালে আমি জয়েন করার আগের বিষয়ে আমি অবহিত না।

এ বিষয়ে যোগাযোগ করলে ঐ ৫ পরিচালকের হয়ে কথা বলেন আরেক লন্ডন প্রবাসী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ব্যাংকে যে শেয়ার রাখা হয়েছে- তা আমাদের জানা নেই।

শেয়ার কেনা বেচার ওয়ান ওয়ান সেভেন ফর্মগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করার অভিযোগ রয়েছে।

 

একাত্তর/আরএ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর