চকবাজারের বারোয়ারি পণ্যের বাজারে নৈরাজ্য

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

ডলারের দাম বেড়েছে ৩৩ শতাংশের মতো আর এই সুযোগে কসমেটিকস থেকে শুরু করে খেলনা ও বেবি আইটেম, স্পোর্টস ও ইলেকট্রিক আইটেমের মতো পণ্যের দাম বাড়ানো হয়েছে ৮০ শতাংশ পর্যন্ত। চকবাজারের বারোয়ারি পণ্যের বাজারে চলছে এমনই নৈরাজ্য!

আমদানিকারকরা বলছেন, এলসি জটিলতার সাথে এখন কাস্টমসের হয়রানিও বেড়েছে অনেক, যা বাজারে প্রভাব ফেলেছে।

চকবাজার। পুরান ঢাকায়  চারশ’ বছরের পুরনো এই ব্যবসাকেন্দ্র এখনও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। ‘সুই-সুতা’ থেকে শুরু করে সাজসজ্জা কিংবা গৃহসজ্জা; হাজারো পণ্য সারাদেশের বাজারে যায় এখান থেকেই। 

কসমেটিকস, বেবি আইটেম, খেলনা, ইলেকট্রিক পণ্য, স্পোর্টস আইটেমস কী নেই এখানে। আমদানিকৃত পণ্য মজুদকারী আর পাইকারদের হাত বদলে পৌঁছে যায় সারাদেশের শহর ও গ্রাম-গঞ্জে। 

এলসি জটিলতায় এই বাজারেও এখন আমদানি সংকটের প্রভাব পড়েছে। চকবাজারের ব্যবসায়ীরা বললেন, এক  বছর আগে ৮৫-৮৬ টাকা ডলার রেটে পণ্য আমদানি করে দেশের বাজারে তা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করতেন তারা। তবে এই হিসেব ঠিক থাকলে এখন ডলারের অফিসিয়াল রেট ১১৩ থেকে ১১৪ টাকায় আমদানি পণ্য বিক্রি হওয়ার কথা ১২০ থেকে ১৩০ টাকায়। কিন্তু তা বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। 

এলসি জটিলতার সাথে সাথে বন্দরে পণ্য খালাসে  কাস্টমসের হয়রানিও অনেক বেড়েছে বলে জানালেন চকের ব্যবসায়ীরা। 

এদিকে, হরতাল-অবরোধে গেলো মাসের ২৮ তারিখ থেকে ক্রেতার খরা যাচ্ছে চকবাজারে। এতে বিক্রি আরও তলানিতে নেমেছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসেবে পুরান ঢাকার সব পাইকারি বাজারে প্রতিদিনের মোট বেচাকেনা হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে চকবাজারেই লেনদেন হয় এককভাবে সবচেয়ে বেশি ।

 

একাত্তর/জো
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর