সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:১৯ পিএম

অতীতের সব রেকর্ড ভেঙেছে স্বর্ণের দাম। ভরি হয়েছে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা। এক ধাক্কায় ভরি প্রতি দাম বেড়েছে দুই হাজার ২১৭ টাকা।

বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে বলে বুধবার জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভূইয়াঁ লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ২১৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ সাত হাজার ৭৭৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৭৬ হাজার ৯৮৩ টাকা।

কেএসএইচ
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর