নিয়ন্ত্রণহীন ফলের বাজার, ‘প্রতি মিনিটে’ দাম বাড়ছে

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম

রোজার আগের দিন নিয়ন্ত্রণহীন খেজুরসহ বিদেশি ফলের বাজার। ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে চড়া শুল্ক এবং ডলার সঙ্কটে এলসি জটিলতার কথা। তাদের দাবি, খেজুরসহ অন্যান্য ফলকে বিলাসী তালিকায় ফেলে উচ্চ শুল্ক আরোপ করায় এর দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ প্রতি মিনিটে বাড়ছে ফলের দাম।

সরবরাহে ঘাটতি নেই। তাই টাকা দিলেই মিলছে আমদানি করা হরেক জাতের খেজুর। তবে দাম গেলো বছরের প্রায় দুই থেকে তিন গুণ। তাই রোজায় ইফতারে অন্যতম এই উপকরণে যেনো হাত দেয়ার উপায় নেই, বিক্রেতারা বলছেন চড়া শুল্ক দাম বাড়িয়েছে। ফলে এবার কমেছে ক্রেতা।

এক পাইকারি বিক্রেতা বলেন, আমরা গত বছর ২৫ টনের শুল্ক দিতাম তিন লাখ ৬০ হাজার টাকা। এখন দিচ্ছি সাড়ে ৫২ লাখ টাকা।

আরেক বিক্রেতা বলেন, আগে এখানে কোনো শুল্ক ছিলো না। এ বছর খেজুরকে লাক্সারি আইটেম করেছে।

আরেকজন বিক্রেতা বলেন, গত বছর যে খেজুর বিক্রি করেছি পাঁচ কেজি ৩৮০০ টাকায়, এবার তিন কেজির কার্টন বিক্রি করছি সাড়ে চার হাজার টাকায়।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমদানি হয়, মাবরুম, কালমি, আজোয়া, জিহাদি, দাবাজ, মরিয়ম এবং বস্তাসহ প্রায় ২০ জাতের খেজুর। গত বছর খুবই ভালো জাতের খেজুরের কেজি ছিলো ১৩০০ টাকা। এবার থেকে ১৭০০ টাকা। বস্তায় সাধারন মানের খেজুরই পাইকারি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজিতে।

ফল আমদানিকারক সমিতি বলছেন সারা বছরে খেজুরের মোট চাহিদা ৯০ হাজার টন, এর মধ্যে ৫০ থেকে ৬০ হাজার টন লাগে রমজানেই। এবার আমদানির আগেই পুরো এলসি মুল্য পরিশোধ নীতি, ডলার স্বল্পতায় এলসি খুলতে না পারা এবং উচ্চ শুল্ক সব মিলিয়ে বেশামাল খেজুরের দাম।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে কিন্তু খেজুরের মূল্য কমই ছিলো। খেজুরের ওপর যেভাবে কর চাপানো হয়েছে মানুষের এখন খেজুর খাওয়া মুশকিল।

সরকারি প্রতিষ্ঠান টিসিবিই বলছে এবার খুচরা বাজারে সাধারণ মানের খেজুরের দাম গতবারের তুলনায় ১৯৭ শতাংশ বেশি।

এদিকে টিসিবি এবার সুলভ মূল্যে খেজুর বিক্রির কর্মসুচি এখনো শুরু করেনি বলেই মুনাফালোভীরা খুচরা বাজারে দাম বাড়িয়েছে বলে মনে করছে টিসিবি ডিলার কল্যান সমিতি।

টিসিবি ডিলার কল্যান সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, যেহেতু নির্দিষ্ট মানুষের কাছে এই পণ্যটা থাকে। সেক্ষেত্রে এর প্রতিযোগিতা কম হয়। টিসিবির হাতে এখন পর্যাপ্ত খেজুর নেই। সেকারণেও বাড়তে পারে।

খেজুর নয়, বাদামতলীতে পাইকারি কিনতে আসে খুচরা ব্যবসায়ীরা বলছেন কমলা, আঙুর, আপেল, মাল্টা এবং বেদানার মতো বিদেশি ফলের দাম প্রতি মিনিটেই বাড়ছে।

কেএসএইচ
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর