কারখানা বন্ধের ঘোষণা বিজিএমই-বিটিএম’র

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১১:৫৪ পিএম

দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) তাদের সকল কারখানা ও মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

রোববার রাতে সংগঠন দুটির পক্ষ থেকে এই ঘোষণা আসে।

বিজিএমিএ জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারি ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সকল পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো।

বিটিএমএও জানিয়েছে, কারফিউ এবং সাধারণ ছুটির কারনে বিটিএমএ সদস্যভুক্ত টেক্সটাইল মিলস গুলো বন্ধ থাকবে।

কেটা আন্দোলনকারীদের এক দফা দাবিতে তাদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সারাদেশে ব্যাপক সংঘর্ষে অন্তত ৭৯ জনের মৃত্যুর খবর এসেছে।

এ পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত মাসেও এক সপ্তাহ বন্ধ ছিলো পোশাক কারখানা।

কেএসএইচ
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম।
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর