রাজধানীতে ফুলের আরেকটি পাইকারি বাজার উদ্বোধন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

রাজধানীতে ফুলের আরও একটি পাইকারি বাজার পেলেন ফুল ব্যবসায়ীরা। গাবতলীতে ফুলের এ বাজার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। উদ্বোধনকালে কৃষিমন্ত্রী জানালেন, আন্তর্জাতিক বাজারে যদি দেশী ফুলের চাহিদা বাড়ানো যায়, সেটাই হবে সার্থকতা।

সেই সাথে গবেষণা কেন্দ্র স্থাপন করে দেড় হাজার কোটি টাকার ফুলের বাজারকে তিন হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন মন্ত্রী।
 
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন না, এমন মানুষ বেধ হয় খুঁজে পাওয়া যাবে না। দেশে সারা বছরই থাকে ফুলের চাহিদা। তবে পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে ফুলের চাহিদা অনেক বেশি।

দিনকে দিন ফুলে চাহিদা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এর উৎপাদন। বর্তমানে দেশের ২৪টি জেলায় ১২ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজের সুযোগ হয়েছে ১৫ লাখ মানুষের।

সারাদেশের ফুল চাষিদের কল্যাণে রাজধানীর গাবতলীতে স্থাপন হলো আরেকটি পাইকারি ফুলের বাজার।

রাজধানীর একটি ফুলের দোকান। ছবি: একাত্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, যে সকল জেলায় ফুল চাষ বেশি হয় সেখানে যদি ফুল গবেষণা কেন্দ্র স্থাপন করা যায় তাহলে দেড় হাজার কোটি টাকার ফুলের বাজারকে তিন হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বলেন, ফুলের বাজারে একটা পোস্ট সার্ভিস লস হয়। সেটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে অনায়াসেই দেড় হাজার কোটির ফুলের বাজারকে তিন হাজার কোটি টাকায় উন্নীত করা যাবে।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফুল বাজারে দেশি ফুলের চাহিদা বাড়ানো গেলে সেটাই হবে বড় সার্থকতা।

তিনি বলেন, এ দেশ থেকে আমরা অনেক ফুল রপ্তানি করতে পারি। ৩৬ বিলিয়ন ডলারের বাজার আন্তর্জাতিক ফুলের বাজার। এই বিপুল অঙ্ক থেকে যদি আমরা ৫০০ মিলিয়ন ডলারও আনতে পারি, তাহলেও বাংলাদেশের অর্থনীতিতে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। 

প্রাচীন কৃষিকে আধুনিক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারলে, কর্মসংস্থানের পাশাপাশি কৃষিখাতে জড়িতদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে বলেও জানান কৃষিমন্ত্রী।

 

একাত্তর/জো
গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের...
অসুস্থ ও অসহায় প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বাড়তি ভাড়া রাখার অভিযোগ উঠেছে গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। যাত্রীরা বলছেন, অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের।
ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে বেড়েছে পশু বিক্রি। তবে গরু কিনে বাসা পর্যন্ত নিতে বরাবরের মতোই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যদিও এ বিড়ম্বনায় এবার যুক্ত হয়েছে ঈদের আনন্দ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর