গাবতলী পশুর হাটে বিকিকিনি বেড়েছে

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে বেড়েছে পশু বিক্রি। তবে গরু কিনে বাসা পর্যন্ত নিতে বরাবরের মতোই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যদিও এ বিড়ম্বনায় এবার যুক্ত হয়েছে ঈদের আনন্দ। 

পশু পরিবহনের বিড়ম্বনা কাটাতে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠান কোরবানির গরু বাড়িতে পৌঁছে দেয়ার অফার দিচ্ছে। তবে পিকআপ ভ্যান নিয়ে সিন্ডিকেটের অভিযোগ করলেন ক্রেতারা। 

ঢাকার গাবতলীর পশুর হাট। বিকাল থেকে সন্ধ্যা নামতেই গরুর রশি ধরে বের হতে থাকা মানুষের সংখ্যাও বাড়তে থাকে। তবে খুশি মনে সবাই যে গরুর রশি ধরে রাখতে পারছেন এমনটাও নয়। কাজটা পরিশ্রমের। 

পশু কেনার পর তৈরি হয় সেই পরিশ্রমের বিড়ম্বনা। গরুর মেজাজি মন সামলাতে কেউ হিমশিম খাচ্ছেন। কেউ আবার কাঙ্খিত পরিবহন যোগাড় গিয়েই হচ্ছেন নাকাল। অনেকের আবার এতেই আনন্দ।

পশুর হাটের বাইরে সারিবদ্ধ পিকআপ ভ্যান। তবে কোনো নজরদারি বা কারও নিয়ন্ত্রণ না থাকায় তারা ভাড়া হাঁকেন ইচ্ছেমতো। পশু পরিবহনে সুশৃঙ্খল ব্যবস্থার দাবি জানালেন ক্রেতারা। 

পরিবহনের এ বিড়ম্বনা দূর করতে হাটে দেখা মিলেছে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠান। সিঙ্গারের পণ্য কিনতে মাত্র দুই হাজার টাকা বুকিং দিলেই বিনামূল্যে কোরবানির পশু বাসায় পৌঁছে দেয়ার এই অফার নিচ্ছেন অনেকে। 

শুধু পশু পরিবহন নয়, সিঙ্গার বেকোর এ অফারে মিলে যেতে পারে হাউসফুল সল্যুশনও। আগামী ঈদগুলোতে হাট ঘিরে পুশো পরিবহনের ভোগান্তি কাটাতে সিটি করপোরেশনগুলো আলাদা ব্যবস্থা আশা করছেন ক্রেতারা। 

এআরএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ...
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর