চাকরি স্থায়ীর দাবিতে ঢাকায় রেলের অস্থায়ী শ্রমিকদের অবরোধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

রেলের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

রোববার সকাল ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবরোধের পর থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে অগ্নিবীণা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস

রোববার সাড়ে ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধের পর এখন পর্যন্ত ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। 

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, আইন অনুযায়ী তিন বছর পর চাকরি স্থায়ী হওয়ার কথা। কিন্তু ৮/১০ বছর কাজ করার পরও স্থায়ী করা হয়নি। বিভিন্ন সময় মন্ত্রী-সচিবের সঙ্গে মিটিং হলেও কোনো সমাধান হয়নি।

তারা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়া অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। আশা করি দ্রুত সমাধান করে রেল চলাচল স্বাভাবিক করা হবে।

একাত্তর/এসি
ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুরে। আগের চারদিনের তুলনায় ঈদযাত্রার পঞ্চম দিনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিলো অনেক বেশি। 
ঈদযাত্রা সুখকর করতে ট্রেনের সূচি বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯ ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রায় নেওয়া কর্মপরিকল্পনা থেকে...
ঈদযাত্রার চতুর্থ দিনও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই শিডিউল বিপর্যয়ের কোন খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। তবে, সড়কপথে...
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিলো।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর