ঈদযাত্রার চতুর্থ দিনেও হয়নি শিডিউল বিপর্যয়, ভিড় কম

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

ঈদযাত্রার চতুর্থ দিনও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই শিডিউল বিপর্যয়ের কোন খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। তবে, সড়কপথে এখনও বাড়েনি যাত্রীর চাপ।

সরেজমিনে ঘুরে বৃহস্পতিবার (২৭ মার্চ) দেখা যায়, ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তির চিত্র কমলাপুর রেলস্টেশন জুড়ে। যাত্রী আগের মত হলেও নেই চিরচেনা ভিড়। দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকা গন্তব্যে পৌঁছানো কোন যাত্রীর।

ঝামেলাহীন নাড়ির টানের যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি। স্বস্তি প্রকাশের পাশাপাশি যাত্রীরা দাবি জানান ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তায় স্টেশনজুড়ে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। আর টিকিট কালোবাজারি রোধে বাড়তি নজরদারি করছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনের যাত্রী থাকলেও বাস স্টেশনগুলোতে এখনও নেই যাত্রীর চাপ। রোজা-গরম আর ট্রেন যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় যাত্রী সংকট বলছেন বাস কাউন্টারের দায়িত্বরতরা।তবে সরকারি ছুটি শুরু হলে যাত্রী বাড়ার আশা তাদের।

একাত্তর/আরএ
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর