রাজধানীতে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেল গেটের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের বয়স আনুমানিক ২০ বছর। দুজনেরই পরনে ছিল কালো টি শার্ট ও কালো জিন্সের প্যান্ট।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনা স্থলেই দুই যুবক মারা যায়। তারা কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

পরে খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় এ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

একাত্তর/পিএজে
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।
রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বন্ধ ছিলো রেল চলাচল।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটায় এ দুর্ঘটনাটি ঘটে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর