রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ পিএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। তার পরনে ছিলো চেক লুঙ্গি ও চেক শার্ট।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, ট্রেন থেকে পড়ে গিয়ে পায়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় ব্যক্তিটিকে উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একাত্তর/পিএজে/কেএসএইচ
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।
রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বন্ধ ছিলো রেল চলাচল।
রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেল গেটের ১০০ গজ উত্তরে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর