কৃষি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ১৭ ইউনিট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর অল্প কিছুক্ষণের মধ্যে ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কৃষি মার্কেটের চাল থেকে আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা। ছবি: সংগৃহীত।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের যে জায়গায় আগুন লেগেছে, সে অংশে ছোট-বড়-মাঝারি ধরনের প্রায় ৩৫০টি দোকান ছিলো। বেশিরভাগই এখন আগুনে পুড়ে ছাই। নিজেদের উপার্জনের মাধ্যমটি চোখের সামনে পুড়ে যেতে দেখে শোকে স্তব্ধ ব্যবসায়ীরা। তারপরও যদি কোনও কিছু বের করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে ধীরগতির কারণে অনেক দোকান পুড়ে গেছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, উৎসুক জনতারা ঘটনাস্থলে ভিড় জমিয়েছে। কেউ কেউ দোকানগুলো থেকে মালামাল সরানোর চেষ্টাও চালাচ্ছে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ। ব্যবসায়ীদের পণ্য চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। তবে ব্যবসায়ীরা যেন পণ্য নিয়ে বের হতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জায়গা করে দিচ্ছেন।

 

একাত্তর/জো
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর