মোহাম্মদপুরে ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

রোববার (২৬ জুলাই) মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা সুমন ওরফে কাইল্ল সুমনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলের দিকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। 

গ্রেপ্তারের পর অবৈধ অস্ত্রের বিষয় জানতে চাইলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করলেও পরে স্বীকার করেন যে, তার চাঁদ উদ্যান এলাকার বাসায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে চাঁদ উদ্যানের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চাঞ্চল্যকর মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলার (মামলা নং-২৯) চার নম্বর আসামি ছিলেন সুমন। ওই মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়। তিনি আদালত থেকে জামিনে না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 

এছাড়াও মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে একটি মামলা হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুমন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও জানান তারা।

আরবিএস
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একই দিনে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া,...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর...
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ মার্কিন সেনার বিরুদ্ধে...
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনটি সনদ অর্জন করেছে। সনদগুলো হলো আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস...
চলতি বছরের নয় মাসে ভেনেজুয়েলার তেল রাজস্ব থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর