মোহাম্মদপুর কৃষি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যর নাম পরে জানানো হবে।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভোর পৌনে চারটার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের যে জায়গায় আগুন লেগেছে, সে অংশে ছোট-বড়-মাঝারি ধরনের প্রায় সাড়ে তিনশ’ দোকান ছিলো। বেশিরভাগই এখন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর জানায় ফায়ার সার্ভিস।
ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
