বাজার নিয়ন্ত্রণে যা বললেন ডিএমপি কমিশনার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সংকট হওয়ার মতো কিছু না থাকলেও ‘স্বার্থান্বেষী’ মহল সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার বৃহস্পতিবার ডিএমপির সদরদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, বাজারে সংকট হওয়ার মত কিছু নেই। সমন্বয়ের অভাবে কিছু কিছু স্বার্থান্বেষী মহল এ ধরনের সমস্যা তৈরি করছে।

উৎপাদনকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করেন হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে না পারে।

‘ব্যবসায়ীদের যেমন রসিদ সংগ্রহ করতে হবে, তেমনি ভোক্তারা যদি চায় সে রসিদ দেখতে পারে। এভাবে একযোগে কাজ করে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই।’

বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ম্যাজিক দেখাচ্ছেন বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজারের বিষয়ে খোঁজখবর করেন। বাজার পরিস্থিতি ঠিক আছে কি না জিজ্ঞেস করেন।’

তবে আগের মতো রাস্তায় পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির দৃশ্য এখন আর দেখা যায় না জানান হাবিবুর রহমান। তিনি বলেন, তারপরও কেউ অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের অবস্থা এখন অন্যান্য অনেক দেশের চেয়ে ভাল অবস্থায় আছে।

সোশ্যাল মিডিয়ার অপপ্রচার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, অনেকে গুজব সৃষ্টি করে দেশের বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

যে কোনো অপ-তৎপরতা রুখে দিতে পুলিশ কাজ করবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জনগণের পাশে সব সময় থাকবে পুলিশ। 

আরবি
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
গেলো বছর পাঁচ আগস্টের পর রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার বেলা সাড়ে...
গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর