ঢামেকে নারী সেজে মুখে স্প্রে মেরে ছিনতাই, কিশোর আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেরকা পড়ে মুখে স্প্রে মেরে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া এক কিশোরকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করেন।

ওই কিশোরের নাম সাব্বির (১৬)। বাড়ি নারায়ণগঞ্জের নিমতলা এলাকায়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. উজ্জ্বল সরকার বলেন, রোববার মেডিসিন বিভাগে মহিলা ওর্য়াডে বেরকা পড়ে নারী সেজে এক রোগীর স্বজনের মুখে স্প্রে করে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয় ওই কিশোর। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় কিশোরটি দোষ স্বীকার করে। পরে হাসপাতালের পরিচালকের কাছে নিয়ে গেলে আটকের নির্দেশ দেওয়া হয়। 

এদিকে সোমবার এক রোগীর স্বজন দাবি করেছেন, শনিবার কিশোরটি তার কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়েছে।

তিনি বলেন, আমার কাছে বোরকা পড়ে এক নারী এসে হাতে ছুঁয়েছেন। এরপর আর কিছুই বলতে পারবো না। আমিই টাকা, কানের জিনিস সবই দিয়ে দিয়েছি। তার হাতে একটি টেটো লেখা ছিল। ওই চিহ্ন দেখে তাকে শনাক্ত করেছি। 

আটক কিশোর জানায়, কয়েক মাস আগে নারায়ণগঞ্জ থেকে এসব শিখেছি। ওই এলাকায় এক ধরনের স্প্রে পাওয়া যায়। কোনোভাবে মুখের সামনে স্প্রে মারতে পারলেই হয়ে যায়। কিছু সময়ের জন্য তার ব্রেনে কোনো কাজ করবে না। তখন যা বলা হয়, তিনি তা-ই করেন। কিছু সময় পর সব বুঝতে পারেন। ছিনিয়ে নেওয়া টাকা, স্বর্ণ বাড়িতে আছে।  

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কিশোরটি দুই দিন হাসপাতালে এসে ছিনতাই করেছে। তাদের মধ্যে এক নারীর টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। 

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর