সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি পণ্যমূল্য রাখছে আগোরা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ পিএম

সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় ২৫ টাকা বেশি দামে আলু বিক্রি করছে সুপার শপ আগোরা। ডিম, পেঁয়াজ ও তেলের দামও বেশি রাখছে এ সুপারশপ।

আগোরা কর্তৃপক্ষের দাবি, বেশি দামে কেনার কারণেই তারা বাড়তি দামে বিক্রি করছেন। আগোরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা,আলুর দাম ৩৫ থেকে ৩৬ ও প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এখন পর্যন্ত বাজারে এই দাম কার্যকর হয়নি। তাই বাজারে চলছে ভোক্তা অধিকারের অভিযান।

বুধবারের অভিযান ছিলো রাজধানীর সুপার শপগুলোতে। ফার্মগেটের আগোরায় গিয়ে দেখা যায় তারা আলুর দাম কেজি প্রতি প্রায় ২৫ টাকা বেশি নিচ্ছে। পেঁয়াজের দাম ১০ টাকা বেশি। ডিমসহ অন্যান্য পণ্যের দামও বাড়তি।

আগোরার ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান বেশি দাম নেয়ায় তারাও বেশি দাম নিচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেছেন, পেঁয়াজের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে ৬৪ থেকে ৬৫ টাকা কেজি খুচরা বিক্রয় হবে। সেখানে আগোরায় পণ্য তালিকায় লেখা আছে ৭৫ টাকা। ডিমের ক্ষেত্রেও ১২ টাকার জায়গায় এখানে দেখলাম তারা ১৩ টাকা ৫০ পয়সা করে ডিম বিক্রি করছে।

আগোরার দেয়া ঠিকানা অনুযায়ী মেলেনি সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়। এমন ঘটনায় আগোরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, পূর্ণাঙ্গ তদন্ত যখন শেষ হবে, তখন আমরা তাদের আমাদের সিদ্ধান্ত জানাবো। তবে অপরাধ সংগঠিত হয়েছে। এটি প্রমাণিত হচ্ছে।

সরকার নির্ধারিত দাম নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোক্তা অধিকারের অভিযান চলবে বলেও জানান তিনি।

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর