দেড় ঘণ্টার চেষ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

রাজধানীর পুরান ঢাকার লালবাগের আতশখানায় রঙের দোকানে লাগা আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করেছে।

দুপুর তিনটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে পুলিশ, ডিপিডিসি ও র‌্যাবের সদস্যরা সহযোগিতা করেছে। 

এ আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর পুরান ঢাকার লালবাগের আতশখানায় একটি রঙের দোকানে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, দুপুর ১২টা ৩৫ মিনিটে ওই দোকানে আগুন লাগার খবর পাওয়ার ১০ মিনিরে মধ্যেই দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। 

ফায়ার সার্ভিস জানায়, ডজ কোম্পানিতের ওই দোকান অলঙ্কারের রঙ ও মেটালের রঙ করা কাজ করে থাকে। তিন তলা ভবনটি দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

আরবি/এসি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর