রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া এই শোভাযাত্রার আয়োজন করে। 

শোভাযাত্রাটি শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় ঘুরে, আবারও সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। মাইজভান্ডার দরবার শরীফের বিপুলসংখ্যক অনুসারী শোভাযাত্রায় অংশ নেন।

প্রায় দেড় হাজার বছর আগে হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ (সা.)। আবার ৬৩ বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

একাত্তর/এআর
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর