বাড়িভাড়া নিতে এসে তিন নারীকে অচেতন করে ছিনতাই

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম

রাজধানীতে বাড়ি ভাড়া নিতে এসে তিন নারীকে অচেতন করে স্বর্ণালঙ্কারসহ মূলবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। রোববার বিকালের দিকে কদমতলীর মিরাজনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।

ওই নারীরা হচ্ছেন, সীমা বেগম (৩৬), সমন্ত বানু (৭৫) ও আয়েশা আক্তার (২৩)।

সীমার স্বামী আব্দুল কুদ্দুস জানান, বিকেলে সন্তানকে পড়াতে এসে গৃহশিক্ষক দেখতে পান বাসার সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, শনিবার দুই নারী আমাদের টিনশেড বাসায় রুম ভাড়ার জন্য এসেছিল। রোববার আবার মিষ্টি নিয়ে আসেন তারা। সেই মিষ্টি সীমাদের খাইয়ে অচেতন করে গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুলসহ অনেককিছু নিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় রাত আটটার দিকে ওই তিন নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।

একাত্তর/পিএজে
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষের নামে থাকা সম্পত্তি ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এসব কয়েন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি ৪২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। টাকার হিসেবে এর মূল প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়...
ভাড়াটিয়া হিসেবে বাসায় প্রবেশ করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে নারীদের স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর