রাজধানীতে দুই বাসে আগুন

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

সকালে, রাজধানীর উত্তরার আজমপুরে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে, ভোরে মোহাম্মদপুর বেরীবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামে একটি বাসে আগুন দেয়া হয়। 

বৃহস্পতিবার সকাল ৭টার পর উত্তরার পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

মো. জহিরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে অফিসের জন্য বের হয়ে আজমপুর বাসস্টানে এসেই দেখি দুর্বৃত্তরা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয়। জানতে পেরেছি বাসটিতে ২/৩ জন যাত্রী ছিল, তাদের নামিয়ে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে। তবে এতো কোনও হতাহতে ঘটনা ঘটেনি।

এদিকে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মৌমিতা পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কারা বা কীভাবে আগুন দেওয়া হয়েছে তা জানাতে পারেননি তিনি।

অবরোধের প্রথমদিন মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিনভর নারায়ণগঞ্জ-কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কুলিয়ারচরে নিহত হয়েছেন দুজন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয়েছে বাস ও অ্যাম্বুলেন্সে। এছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়।

অবরোধের দ্বিতীয়দিন বুধবার রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এরমধ্যে মিরপুরে কাফরুল থানার গেটের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া শ্যামলী ও মুগদা এলাকায় আরো তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপর দিকে অবরোধের কারণে রাজধানীর বাসটার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। যাত্রী স্বল্পতার কারণে সদরঘাট থেকে অধিকাংশ লঞ্চ ছেড়ে যায়নি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত।

 

 

এআর
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর