আগুন সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

দেশে চলমান অবরোধের মধ্যে যারা গাড়িতে আগুন, পেট্রল বোমা মেরে নাশকতা করছে, তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, এমন নাশকতাকারীকে যিনি ধরিয়ে দিতে পারবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। 

সোমবার ডিএমপির সঙ্গে পেট্রল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, ইতিমধ্যে অনেককে আমরা হাতেনাতে ধরেছি। অনেককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

এসময় উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, নাশকতাকারীদের বিষয়ে যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। 

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রোববার ভোর চারটা থেকে সোমবার সকাল ১০ট পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

সোমবার ফায়ার সার্ভিস জানায়, এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) চারটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) চারটি ঘটনা ঘটে। 

এ ঘটনায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি লেগুনাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 

জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনে সমাবেশ শুরুর পর কাকরাইল মোড়, শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় পরিণত হয় রণক্ষেত্রে।

এসময় অবরোধ সমর্থকরা পুলিশের ওপর হামলা, পুলিশ হাসপাতালে আগুন, এমনকি প্রধান বিচারপতির ভবনেও হামলা করে। হত্যা করা হয় এক পুলিশ সদস্যকে। 

এরপর বৃহস্পতিবার হরতালের ডাক দেয় বিএনপি। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে রোব ও সোমবার নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে দলটি।

একাত্তর/এসি
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর