রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম

রাজধানীর ১৬ তলা একটি ভবন থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পরিবারের ধারনা, প্রেম নিয়ে কোনো দ্বন্দ্বের কারণে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি সাউদান পার্ক বহুতল ভবনে এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবার থাকে ওই ভবনের ১০ তলায়।

ওই কিশোরীর নাম ফাতেমা ভুঁইয়া পুতুল (১৫)। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামে। পুতুল এবার স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ভাবি মুর্শেদা খানম জানান, পুতুল সবার অগোচরে ভবনের উপর যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায়। তাদের ধারনা, প্রেম ঘটিত কোনো কারণে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
রাজধানীর সবচেয়ে অভিজাত শপিংমল যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। 
মাদক কেনার টাকা না পেয়ে রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর